উত্তরদিনাজপুর

প্রশাসনের উপস্থিতিতে রাস্তার পাশে বেয়াইনি ভাবে গড়ে ওঠা বাজার উচ্ছেদ

প্রশাসনের উপস্থিতিতে বেয়াইনি ভাবে গড়ে ওঠা রাস্তার পাশে বাজার উচ্ছেদ করা হল মঙ্গলবার দুপুরে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন ফতেপুর এলাকার ইটাহার-কালিয়াগঞ্জ রাজ্য সড়কের পাশে অবৈধ্য ভাবে দোকাট পাট নিয়ে হাট গড়ে উঠেছে। এর ফলে হাটের দিন গুলিতে চরম যানজট হয় এলাকায়। ফলে ছোট খাটো পথ দুর্ঘটনা প্রায় দিন হতেই থাকে। প্রশাসনের তরফ থেকে হাটের ব্যবসায়ীদের বলা হয়েছিল কোন ব্যবসায়ী সরকারি জায়গায় স্থায়ী ভাবে দোকান গড়ে তুলবে না। প্রশাসনের বার বার নিশেধাজ্ঞা জারি করেও কোন সুফল বেরিয়ে আসেনি। ফলে বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে গত ২৬শে ডিসেম্বর তাদের নোটিশ জারি করা হয়। যেন তারা হাটের দোকান পাট সরিয়ে নিয়ে যায়। নিশেদ্ধাঙ্গা জারি করার পরেও ব্যবসায়ীরা কোন প্রকার কর্নপাত করেনি বলে অভিযোগ প্রশাসনের। এরপরে হাট ব্যবসায়ীদের সাথে নিয়ে বৈঠকে বসে ব্লক প্রশাসন। তাতেও কোন সুফল বের হয়নি। তাই বাধ্য হয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ঘড় গুলি উচ্ছেদ করে ব্লক প্রশাসন। এদিনের উচ্ছেদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ সভাপতি রুস্তম আলী, বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক সরকার সহ আরো অনেকে। এদিনের উচ্ছেদ প্রক্রিয়ায় কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ সাহার নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। 

        এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, ফতেপুরে ইটাহার-কালিয়াগঞ্জ রাজ্য সড়কে হাট খোলার মধ্যে অবৈধ ভাবে গড়ে উঠেছে ঘড়। যার ফলে এলাকায় নিত্য দিনে যানজট লেগে থাকে বিশেষ করে হাটের দিন গুলিতে। বারবার জানানো সত্ত্বেও হাট ব্যবসায়ীরা কোন কর্নপাত করেনি। ফলে আজ প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদে করা হয় তাদের। আগামী দিনে এর সরকারি জায়গায় স্থায়ী ঘড় করে হাটে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবে। তার সাথে আগামীতে সরকারের পক্ষ থেকে এখানে একটি আধুনিক মাপের বাজার গড়ে তোলা হবে।

        অপরদিকে বিডিও মহম্মদ জাকারিয়া জানান, প্রশাসনের পক্ষ থেকে বার বার জানানো সত্বেও হাট ব্যবসায়ীরা নিজেদের ঘড় উচ্ছেদ করেনি। বাধ্য হয়ে আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে হাটের মধ্যে থাকা ঘড় গুলি উচ্ছেদ করা হয়।  

        এদিকে হাট ব্যবসায়ী নিরঞ্জন সরকার জানান, তাদের ঘড় গুলি আজ ভেঙ্গে দেওয়া হল। তাদেরকে আগে জানিয়েছিল প্রশাসন। তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে কোন সুব্যবস্থা করে দেয় তাহলে খুব উপকৃত হব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/aKSd3ZzXJ_E